অপরাধ
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জে সোমবার ভোরে দুর্বৃত্তদের আগুনে ঝলসে গেছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। শহীদদের স্মৃতিকে টেনে ধরে রাখতে নির্মিত এই স্তম্ভটি মানরা সেতুর দক্ষিণপাশে পশ্চিম সেওতা এলাকায় অবস্থিত।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে তিনটার দিকে একটি কালো প্রাইভেটকারে করে তিনজন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছান। তারা স্মৃতিস্তম্ভের আশপাশের গাড়ির টায়ারগুলো জড়ো করে, এরপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত চলে যান। ভোরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হলে দেখা যায়, লোহার তৈরি স্তম্ভের নিচের অংশ আগুনে কালো হয়ে গেছে। পুড়ে যাওয়া ছাই ও আগুনের অবশিষ্টাংশ স্তম্ভের চারপাশে ছড়িয়ে আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার সমন্বয়ক ওমর ফারুক ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘নিষিদ্ধ কিছু গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে স্মৃতিস্তম্ভসহ বিভিন্ন স্থানে আগুন লাগাচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করছি।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি হয়েছিল গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পাঁচজনের স্মৃতিকে সংরক্ষণের উদ্দেশ্যে। স্থানীয়রা আশা করছেন, দোষীদের দ্রুত চিহ্নিত ও শাস্তি প্রদান করা হবে।

মতামত দিন