অপরাধ
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি বিরোধে সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৫।

নিজেস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধ থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ায় দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ঘটনা ঘটে রোববার দুপুর ১২টার দিকে।

নিহতদের মধ্যে রয়েছেন আলতাফ (৫০), এরশাদ (৩৫) ও কুলসুম বেগম (৫০)। আহতদের কুড়িগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ১৬ শতক জমি সংক্রান্ত বিরোধ নুর মোহাম্মদ ও আলতাফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল। আজ এই বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় ধাক্কাধাক্কি ও লাঠিপেটার ঘটনা ঘটে, যার ফলে তিনজন ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মতামত দিন