অপরাধ
ছবি: সংগৃহীত

রংপুরে গ্রেফতার সাবেক এমপির ভাই লিংকন চৌধুরী।

নিজেস্ব প্রতিবেদক:

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক এমপি ডিউক চৌধুরীর বড় ভাই, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য লিংকন চৌধুরীকে শনিবার বগুড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাস দমন সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পঞ্চগড়গামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। রংপুর রেল ডিআইজি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারের পর তাকে রংপুরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ডিআইজি আরও জানান, লিংকন চৌধুরী বদরগঞ্জ এবং রংপুর অঞ্চলে পূর্বে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। এছাড়াও আন্দোলনের সময় স্থানীয় সরবরাহ ও অর্ধ যোগান দেওয়ার সিন্ডিকেটের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা এবং সন্ত্রাস দমন আইনে তার নামে মামলা দায়ের রয়েছে।

স্থানীয়রা গ্রেফতারের খবরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এই অভিযান এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন