ডেমরায় অবৈধ কারখানায় অভিযান, নকল সার ও রাসায়নিক জব্দ।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর সানারপাড়, ডেমরা এলাকায় বুধবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি অবৈধ কারখানায় থেকে বিপুল পরিমাণ নকল সার ও ক্ষতিকর রাসায়নিক উদ্ধার করেছে। অভিযানে কারখানার ম্যানেজার এবং একজন কর্মচারীকে আটক করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, মিডল্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজে তৈরি এসব নকল পণ্য বিদেশি ব্র্যান্ডের নামে মোড়কজাত করে বাজারে ছাড়া হতো। জব্দ করা মালামাল ও আটককৃত ব্যক্তিদের পরে ডেমরা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

মতামত দিন