অপরাধ
ছবি: সংগৃহীত

পূর্বাচল প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

রাজউকের পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দের অনিয়ম নিয়ে দুদকের দায়ের করা তিনটি মামলার রায় প্রকাশ হয়েছে। এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত-৫।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের আগে বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। মামলাগুলোর মধ্যে রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, আর সাইফুল ইসলাম সরকারকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

রায় ঘোষণার আগে আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা দেখা যায়। পুলিশ ও বিজিবির সদস্যরা আদালতপাড়ায় টহলে ছিলেন।

দুদকের করা তিন মামলায় শেখ হাসিনা, তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জনকে আসামি হিসেবে রাখা হয়েছিল। তবে আলাদাভাবে গণনা করলে এ সংখ্যা ২৩ জন। মামলার শুরু থেকেই শেখ হাসিনা ও তার দুই সন্তান পলাতক ছিলেন।

মতামত দিন