মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডসংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে রায়টি প্রকাশ হওয়ায় আজ থেকেই আপিলের সময়সীমা গণনা শুরু হলো।
১৭ নভেম্বর দেওয়া রায়ের আদেশে ট্রাইব্যুনাল তিন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায়। এর মধ্যে শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
মতামত দিন