অপরাধ
ছবি: সংগৃহীত

ডিবি হারুন,বেনজীরের স্ত্রী ও কন্যার আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ বুধবার (২৬ নভেম্বর) আদালতের মাধ্যমে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জা এবং কন্যা তাহসীন রাইসা-র আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন।

আদালত এই নির্দেশ দিয়েছেন দুদকের পৃথক তিনটি আবেদনের শুনানির পর।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন নথি জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, হারুন অর রশীদ ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে দুর্নীতি আইনে অভিযুক্ত। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার আয়কর নথি পর্যালোচনা করা প্রয়োজন।

জীশান মির্জার ক্ষেত্রে অভিযোগ, তিনি ১৬ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৩৬ টাকার সম্পদ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করেছেন এবং ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ভোগদখল করেছেন। তার স্বামী বেনজীর আহমেদের সহায়তায় এই অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ।

কন্যা তাহসীন রাইসার বিরুদ্ধে অভিযোগ, তিনি ৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন। তদন্তে জানা গেছে, তার মা-বাবার সহায়তায় এই অপরাধ সংঘটিত হয়েছে।

আদালতের নির্দেশে এই তিনজনের আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথি জব্দ করে তদন্ত কার্যক্রম ত্বরান্বিত করা হবে।

মতামত দিন