অপরাধ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী আটক।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় তার স্বামী আদিল (২৮)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মৃতদেহটি বুধবার (২৬ নভেম্বর) দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় র‌্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টার থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, রিয়া জামালপুর সদরের চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে। স্বামী আদিল একই ফ্যাক্টরিতে বাবুর্চি হিসেবে কর্মরত। দম্পতি ওই আবাসিক কোয়ার্টারেই বসবাস করছিলেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটতে পারে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. ইমরান আহম্মেদ জানান, “আমরা স্বামীকে জিজ্ঞাসাবাদ করছি। তদন্ত শেষে ঘটনার সব তথ্য সামনে আসবে।”

মতামত দিন