অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ।
অগ্রণী ব্যাংকের দিলকুশা শাখায় সংরক্ষিত শেখ হাসিনার দুই লকার থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যৌথ টাস্কফোর্স। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ১৭ সেপ্টেম্বর এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল অগ্রণী ব্যাংকের এই দুটি লকার জব্দ করে। কর ফাঁকি সংক্রান্ত অনুসন্ধানের অংশ হিসেবে লকারগুলো সিলগালা করা হয়েছিল বলে জানায় এনবিআর। লকারদুটির নম্বর ছিল ৭৫১ ও ৭৫৩।
এ ছাড়া, ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনার আরেকটি লকারও জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। ওই লকারের নম্বর ছিল ১২৮।

মতামত দিন