অপরাধ
ছবি: সংগৃহীত

বনানীতে রাজউকের অভিযানে ১২ রেস্টুরেন্ট–স্পা সিলগালা, ২২ অফিস বন্ধের অঙ্গীকার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে আবাসিক এলাকায় গড়ে ওঠা বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনভর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে ১২টি রেস্টুরেন্ট ও সেলুন/স্পা সিলগালা করা হয়।

রাজউকের জোন ৪/২-এর এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। তিনি জানান, আবাসিক এলাকা পুনরুদ্ধার ও দীর্ঘদিন ধরে চলা অনিয়ম কমাতে সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।

উচ্ছেদ দলের সদস্যরা জানান, অভিযানকালে সাতটি ভবনের মোট ২২টি বাণিজ্যিক অফিস আগামী এক মাসের মধ্যে বন্ধ করার অঙ্গীকারনামা দিয়েছে। পাশাপাশি একটি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।

সিলগালাকৃত স্থাপনাগুলোর তালিকায় ছিল—তুর্কিস কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট, ভাই ভাই রেস্তোরাঁ, বিবিধারা রেস্টুরেন্টের চারটি শাখা, শাকিল মোটরস, মেন্স ক্লাব, লন্ডন সেলুন, জেন্টস পার্লার, আহেলি কাবাব অ্যান্ড চায়নিজ, পেশোয়ারি টেইলর শপ, পেশোয়ারি চায়ের দোকান, কফিক্স, সালাম’স কিচেন ও খিচুড়ি ওয়ালা।

উচ্ছেদকালে রাজউকের অথরাইজড অফিসার, প্রধান ও সহকারী ইমারত পরিদর্শকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলে

মতামত দিন