অপরাধ
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর রামগঞ্জে কনফেকশনারি ব্যবসায়ী দোকানে ঢুকে কুপিয়ে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রামগঞ্জে আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় যুবক ইউছুফকে  এই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারীর বাড়ির বাসিন্দা এবং স্থানীয় কনফেকশনারি ব্যবসায়ী ছিলেন। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সকালবেলায় আনোয়ার দোকান খুলে বসেছিলেন। এ সময় ইউছুফ তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পরে এবং এক পর্যায়ে তাকে দোকানের ভেতরে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে আঘাত করে। পরে ইউছুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানিয়েছেন, হত্যাকাণ্ড সম্ভবত ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ঘটেছে। অভিযুক্ত ইউছুফ বর্তমানে পলাতক এবং তাকে আটক করার চেষ্টা চলছে।

মতামত দিন