অপরাধ
ছবি: সংগৃহীত

রাবি এলাকায় খাদ্য নিরাপত্তা যাচাইয়ে যৌথ অভিযান, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন বাজারে খাদ্যের মান ও বিক্রয়পদ্ধতির অনিয়ম খতিয়ে দেখতে সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে এক সমন্বিত তদারকি অভিযান চালানো হয়। এই অভিযানে অংশ নেয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাকসু, সিওয়াইবি এবং সাধারণ শিক্ষার্থীরা।

চারুকলা চত্বর, স্টেডিয়াম মার্কেট ও পরিবহণ মার্কেট ঘুরে হোটেল–রেস্তোরাঁ ও মুদি দোকানগুলো পরিদর্শনে দেখা যায়—অনেক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশন করা হচ্ছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরির সহায়তায় বিভিন্ন পণ্যের নমুনা পরীক্ষা করে; পোড়াতেল ও আয়োডিনবিহীন বা অনিয়মিত লবণের ব্যবহারও ধরা পড়ে।

বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা-অধিকার আইন, ২০০৯–এর ৩৭, ৪৩ ও ৫১ ধারায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে তারা নিত্যপণ্য সরকারি নিয়ম অনুযায়ী বিক্রি ও খাদ্যসুরক্ষা নিশ্চিত করেন।

অভিযানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং রাজশাহী মহানগর পুলিশের সদস্যরা সঙ্গ দেয়।

মতামত দিন