ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতীয় পিস্তল ও দা উদ্ধার।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া গ্রামে রাতে চালানো অভিযানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও দা উদ্ধার করেছে সেনাবাহিনী। গভীর রাতে পরিচালিত এই অভিযানে কাউকে আটক করা না গেলেও বাড়ির আঙিনা থেকে একটি ভারতীয় তৈরি পিস্তল উদ্ধার করা পিস্তলটিতে লেখা ছিল 'মেড ইন ইন্ডিয়া'।
স্থানীয় সূত্র জানিয়েছে, সেনাবাহিনী অভিযান শুরু করলে মাসুদ নামের এক ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে তার ব্যবহৃত বাড়ির আঙিনায় এসব অস্ত্র-গুলি পড়ে থাকতে দেখা যায়। মাসুদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক—১০টির বেশি—মামলা রয়েছে বলেও জানা গেছে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী তাদের রাতের অভিযানে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করেছে, তবে কোনো ব্যক্তিকে সেসময় ধরা সম্ভব হয়নি।
মতামত দিন