রাঙ্গামাটির লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান, প্রাথমিক তদন্তে কোটি টাকার লোন কেলেঙ্কারি।
রাঙ্গামাটির লংগদু উপজেলার একটি কৃষি ব্যাংকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকালে পাঁচ সদস্যের তদন্ত দল ব্যাংকে পৌঁছে প্রাথমিক যাচাই-বাছাই শুরু করে।
তদন্তকারীরা জানিয়েছেন, আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষককে প্রণোদনার নামে ভুয়া তথ্য দিয়ে তাদের ভোটার আইডি ও ছবি সংগ্রহ করেছিল এক দালাল চক্র। এই ভুয়া তথ্যের মাধ্যমে ৩৫–৪০ হাজার টাকা করে ঋণ উত্তোলন করা হলেও কৃষকরা হাতে পেয়েছেন মাত্র দুই হাজার টাকা। বাকি অর্থের অনুপ্রবেশ ঘটিয়ে প্রতারকরা নিজেদের গা ঢাকা দিয়েছিল।
প্রাথমিক রিপোর্টে দেখা গেছে, এ ধরনের লোন কেলেঙ্কারির পরিমাণ প্রায় ৭ কোটি টাকারও বেশি। দুদক জানিয়েছে, প্রমাণিত অনিয়মের বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার পর কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন