চলন্ত বাসে পোশাক নিয়ে এক নারীকে হেনস্তার ঘটনায় হেলপার গ্রেপ্তার।
রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে চলন্ত বাসে পোশাক নিয়ে এক নারীকে হেনস্তার ঘটনায় রমজান পরিবহনের হেলপার নিজামুদ্দিন (৪৫)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। গ্রেপ্তারকৃতকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি জানান, ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্তকে ধরার জন্য অভিযান চালানো হয়। ভিডিওতে নিজামুদ্দিনকে নারীকে মারধর করতে দেখা যায়।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, অভিযুক্তকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে। ভুক্তভোগী নারীও সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় তার পরিচয় নিশ্চিত করেছেন এবং প্রশাসনের সঙ্গে কথা বলেছেন।

মতামত দিন