অপরাধ
ছবি: সংগৃহীত

বিজিবির অভিযানে কুমিল্লা সীমান্ত থেকে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও শাল জব্দ।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি ও শালসহ একটি মিনি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৩৮ হাজার টাকা।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোররাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি এলাকার কটকবাজার পোস্টের সীমান্ত টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় মিনি পিকআপসহ উন্নতমানের ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্যগুলো পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া সীমান্তের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন