অপরাধ
ছবি: সংগৃহীত

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর একাধিক স্থানে আকস্মিক মিছিলের চেষ্টা করলে সংশ্লিষ্ট সংগঠনের ২৯ জনকে আটক করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, পৃথক অভিযানে রাজধানীর মোহাম্মদপুরে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে ‘পাঁয়তারা শাহিন’ (২৫) নামে পরিচিত ওই যুবকের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহিনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

থানার রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাজমুল হাসান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শাহিনকে ধরা হয়। তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা এবং কয়েকটি মামলার ওয়ারেন্ট রয়েছে।

জানা গেছে, শাহিনের স্থায়ী বাড়ি হবিগঞ্জের শিবপুরে। ঢাকায় তিনি রায়েরবাজার প্রেমতলা গলির একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মতামত দিন