অপরাধ
ছবি: সংগৃহীত

পূর্বাঞ্চল রেলপথে অভিযান,৩৬টি টিকিটসহ ৪ কালোবাজারি গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

পূর্বাঞ্চল রেলপথে রেলওয়ে পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে চারজন চিহ্নিত টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩৬টি আন্তঃনগর ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানার পক্ষ থেকে বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদে এ তথ্য নিশ্চিত করা হয়।

সূত্র জানায়, আখাউড়া রেল সেকশনের আজমপুর স্টেশনে বুধবার রাত ৮টার দিকে অভিযানে স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া (৪৩) এবং মুসা মিয়া (৫৯) অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করতে গিয়ে ধরা পড়েন।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে সৈয়দ নিয়াজ ওরফে আবু বা আবুইল্যা (৩৪) ও মোস্তাকিম (২৪)-কে গ্রেফতার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা টিকিটের পাশাপাশি নগদ অর্থ ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। তিনি জানান, এই অভিযান রেলপথে টিকিট কালোবাজারি প্রতিরোধের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, অভিযান পরিচালনার সময় উভয় স্টেশনে দ্রুত কার্যক্রম চালানো হয় এবং স্থানীয় যাত্রী ও স্টেশন কর্মকর্তাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

মতামত দিন