অপরাধ
ছবি: সংগৃহীত

সালমান শাহ হত্যা মামলার তৃতীয় আসামি লতিফা হক লিওর দেশত্যাগে নিষেধাজ্ঞা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার আদালত সালমান শাহ হত্যা মামলার তৃতীয় আসামি, নায়কের শাশুড়ি লতিফা হক লিও ওরফে লুসি, যেন দেশত্যাগ করতে না পারেন সেই নির্দেশ দিয়েছেন। এ আদেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান বৃহস্পতিবার (৩০ অক্টোবর), মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে।

এর আগে ২৭ অক্টোবর একই মামলায় নায়কের সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই নতুন আদেশের মাধ্যমে মামলার তিনজন আসামি দেশের বাইরে যেতে পারবে না।

আদালতের নির্দেশে রমনা থানা ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যাতে আসামিরা বিমানবন্দর ও স্থলবন্দর দিয়ে দেশত্যাগ করতে না পারে। পাশাপাশি দিনাজপুরের হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

গত ২০ অক্টোবর আদালত সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরিত করার নির্দেশ দেন। এরপর ২৪ ঘণ্টার মধ্যে রমনা থানায় মামলাটি দায়ের করেন নিহত নায়কের মামা আলমগীর কুমকুম।তদন্ত শুরু হওয়ার পর নতুন তথ্য ও সাক্ষ্য-প্রমাণ যাচাইয়ের কাজ চলমান।

হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্যরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

মতামত দিন