অপরাধ
ছবি: সংগৃহীত

ফরিদপুরে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক শ্যালিকাকে ধর্ষণ ও হত্যা মামলায় দুলাভাইসহ চার জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। বিচারক শামীমা পারভীন রায় ঘোষণা করেন।

আসামিদের মধ্যে ভুক্তভোগীর দুলাভাই জাহাঙ্গীর ব্যাপারী, তার সহযোগী কামরুল মৃধা, আলী ব্যাপারী ও বক্তার ব্যাপারীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন ও হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডও আরোপ করা হয়েছে। প্রমাণ লোপাটের দায়ে আসামি মমতাজ বেগম ও আবুল কালাম ব্যাপারীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০১২ সালের ১ অক্টোবর রাতে ভুক্তভোগী একাই বাড়িতে ঘুমাচ্ছিলেন। ভুক্তভোগীর দুলাভাই জাহাঙ্গীর ভুক্তভোগীর বোনের অসুস্থতার কথা বলে দরজা খোলানোর চেষ্টা করেন। এ সময় অন্য আসামিরা ঘরে প্রবেশ করে পালক্রমে তাকে ধর্ষণ ও হত্যা করে। ঘটনার পর ভুক্তভোগীর মা মামলা দায়ের করেন।

পাবলিক প্রসিকিউটর গোলাম রব্বানী ভূইয়া বলেন, এই রায় সামাজিক অপরাধের বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

মতামত দিন