অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ২।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের রাউজান উপজেলায় র‍্যাব অভিযান চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। এ সময় দুজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার নোয়াপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিনের বাড়ি থেকে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব জানিয়েছে, কয়েক মাস ধরে রাউজানে প্রকাশ্যে গুলি চালানো এবং ছুরিকাঘাতের মাধ্যমে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে।

এই ঘটনার প্রেক্ষিতে র‍্যাব উদ্ধার করেছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র,প্রচুর গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। আটককৃত দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।

মতামত দিন