রন ও রিক হক সিকদারসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক।
৮৭ লাখ মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগে সিকদার গ্রুপের পরিচালক রন হক সিকদার ও রিক হক সিকদারসহ ২৪ জনের বিরুদ্ধে দুইটি মামলায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি বলেন, রন হক সিকদার ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ৬০ লাখ ৯২ হাজার মার্কিন ডলার বিদেশে স্থানান্তর করেন। একইভাবে রিক হক সিকদার ২৬ লাখ ২২ হাজার ডলার একই পদ্ধতিতে পাচার করেন।
দুদকের মহাপরিচালক আরও জানান, এই দুই মামলায় মূল আসামিদের সহায়তা করার অভিযোগে মোট ২৪ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মতামত দিন