অপরাধ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে ধর্ষণ মামলার সাক্ষী দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

পটুয়াখালীতে ধর্ষণ মামলার সাক্ষী হওয়ার পর হামলার শিকার বিএনপি নেতা মফিজুল মৃধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

নিহত মফিজুল লোহালিয়া ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, ৮ অক্টোবর রাতে ধর্ষণ মামলার সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে মফিজুলের ওপর প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এতে পাঁচ পুলিশ সদস্যও আহত হন।

গুরুতর অবস্থায় স্থানীয়রা মফিজুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। টানা ২০ দিন আইসিইউতে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের স্ত্রী রাবেয়া আক্তার বলেন, “আমার স্বামী সত্য কথা বলেছিল বলেই ওদের হাতে প্রাণ গেল। আমাদের ছোট দুই মেয়ে এখন বাবাহারা।”

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, স্থানীয় আধিপত্যের দ্বন্দ্ব ও ধর্ষণ মামলায় সাক্ষ্য দেওয়ার বিষয়টি হত্যাকাণ্ডের মূল কারণ বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

মতামত দিন