অপরাধ
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে: দুদক।

নিজেস্ব প্রতিবেদক:

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে ৯৭ জন স্বাস্থ্য সহকারীসহ ১১৫ পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা দুদক নিশ্চিত করেছে। সংস্থাটি অভিযুক্তদের বিরুদ্ধে বিস্তারিত অনুসন্ধান চালাবে।

গত শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত পরীক্ষার আগের রাতে আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমামের বাড়ি ও ক্লিনিকে প্রার্থীদের ডেকে প্রশ্ন ফাঁস এবং বড় অঙ্কের লেনদেনের অভিযোগ উঠেছিল। এই অভিযোগে সিভিল সার্জনসহ কয়েকজনের নামও উঠে আসে। বিক্ষুব্ধরা কার্যলয়ে তালা ঝুলিয়ে দেয় এবং নিয়োগ প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত করতে হয়।

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, ঘটনার চুলচেরা বিশ্লেষণ শেষে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং সংশ্লিষ্টদের দায়িত্ব নির্ধারণের জন্য অনুসন্ধান শুরু করা হচ্ছে।

এছাড়া, একই দিনে এলজিইডির কর্মকর্তা ও প্রাসঙ্গিকদের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভুয়া বিল দেখিয়ে ১ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলাও দায়ের করেছে দুদক। একই সময় আদালত এস আলম গ্রুপের গাজীপুর ও কক্সবাজারে একাধিক সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন।

মতামত দিন