ভৈরব জেলার দাবিতে ট্রেনে পাথর নিক্ষেপ,গ্রেফতার ৩।
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আন্দোলনকারীদের ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে স্টেশন মাস্টার ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে মামলা দায়ের করেছেন।
সোমবার (২৭ অক্টোবর) সকাল বেলায় জেলা বাস্তবায়ন ঐক্যমঞ্চের বিক্ষোভ মিছিল চলাকালীন ট্রেনপথে অবরোধ তৈরি করেন আন্দোলনকারীরা। এ সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ভৈরবে আটকা পড়ে। দুপুর ১২টার দিকে ইঞ্জিনের হুসেল দেওয়ার সময় কয়েকজন বিক্ষোভকারী ট্রেনে পাথর নিক্ষেপ করলে ট্রেনের গ্লাস ও ইঞ্জিনে ক্ষতি হয়।
স্টেশন মাস্টার মো. ইউছুফ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরকারি সম্পত্তি ও যাত্রীদের নিরাপত্তা রক্ষার জন্য তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইয়িদ আহ্মেদ জানান, ভিডিও ফুটেজের মাধ্যমে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতরা হলেন—ফাহিম, আরমান ও সাধন।
মতামত দিন