অপরাধ
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর লালবাগে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে সোমবার (২৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন—ছাদ রহমান, সেন্টু মিয়া, নাফিজা আক্তার মিম, দেলোয়ার হোসেন কালু (২৮), মো. রুবেল (২৯), মো. রুবেল শেখ (২৩), মাসুদ (২৬), মো. হৃদয় (২৫), রনি (৩৪), আব্দুল আলিম (১৯), মো. রাহাত (১৯), হারুন অর রশিদ (৪০) ও মো. আজাদ ইসলাম (২০)।

ডিসি তালেবুর রহমান জানান, অভিযানে তিনজনকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এবং বাকি ১০ জনকে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী আটক করা হয়।

তিনি আরও জানান, পরোয়ানাভুক্ত তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, ১০ জনকে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার জন্য লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

মতামত দিন