অপরাধ
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে ১,৫১৫ জন গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

পুলিশ সদর দফতরের পাঠানো এক বিজ্ঞপ্তির অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে মোট ১,৫১৫ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে ১,০৩৩ জন ছিলেন মামলা বা ওয়ারেন্টভুক্ত আসামি; বাকি ৪৮২ জন বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্রও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত প্রধান সামগ্রীর মধ্যে ছিল—একটি বিদেশি পিস্তল,একটি পুরনো রিভলবার,দুইটি দেশীয় পাইপগান,একটি একনলা বন্দুক,একটি পাইপগান (অতিরিক্ত),ছয় রাউন্ড গুলি,দুটি দেশীয় এলজি (একটিতে মরিচা দেখা যায়),একটি স্টিলের ধারালো চাকু,দুটি সুইচ গিয়ার চাকু,একটি কাঠের বাট যুক্ত কিরিচ ও চারটি পৃথক কিরিচ।

পুলিশ সদর দফতর জানিয়েছে, এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে এবং অপরাধ দমন, সশস্ত্র ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে কড়া মনোযোগ দেওয়া হচ্ছে। তদন্ততথ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য পরে জানানো হবে।

মতামত দিন