অপরাধ
ছবি: সংগৃহীত

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৬১ জন, অস্ত্র ও বিস্ফোরক জব্দ।

নিজেস্ব প্রতিবেদক:

সারাদেশে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬১ জনকে গ্রেপ্তার করেছে। রোববার (২৬ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ৭৭ জন মামলাবদ্ধ বা ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৪৮৪ জনকেও আটক করা হয়েছে।

অভিযানের সময়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, দুইটি ককটেল বোমা এবং একটি কুড়ালও উদ্ধার করা হয়েছে।

মতামত দিন