অপরাধ
ছবি: সংগৃহীত

বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রভর্তি ব্যাগ ও বিস্ফোরক উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযানে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগজিন, ২৬ রাউন্ড কার্তুজ, ২.৩৯ কেজি গানপাউডার ও ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে এই সামগ্রী জব্দ করা হয়।

আইএসপিআর থেকে জানানো হয়েছে, অভিযানটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে রেলওয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় পরিচালিত হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সবসময় প্রস্তুত এবং সন্ত্রাস ও নাশকতা দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতামত দিন