ফুলগাজীতে চোরাচালানবাহী পিকআপ চাপায় সিএনজি চালকের মৃত্যু।
ফেনীর ফুলগাজীতে রোববার (২৬ অক্টোবর) সকালে ভারতীয় শাড়িসহ চোরাচালানবাহী একটি পিকআপচাপায় রকি (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, রকি সকালে অটোরিকশা নিয়ে পরশুরাম থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার আমজাদহাট ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় পৌঁছালে বক্সমাহমুদের দিক থেকে আসা চোরাচালানবাহী পিকআপ তাকে চাপা দেয়। ঘটনায় রকি ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যায়। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ এবং অবৈধ মালামাল জব্দ করেছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা এবং পিকআপ পুলিশ হেফাজতে আছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মতামত দিন