অপরাধ
ছবি: সংগৃহীত

আগারগাঁওয়ে ইসি ভবনের পাশে ককটেল বিস্ফোরণ, এক যুবক আটক।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা দুজন যুবক ইসি ভবনের পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলে শুভ নামের একজনকে আটক করা হয়। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়।

বিস্ফোরণের পর তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশে হকারদের দোকান থাকার সুযোগে দুষ্কৃতকারীরা বিস্ফোরণ ঘটাতে পেরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডিসি মিজান বলেন, “কিছু দুষ্কৃতকারী বোমা সদৃশ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আটক যুবকের কাছ থেকে কয়েকজনের নাম পাওয়া গেছে, তাদের ধরতে অভিযান চলছে।”

তিনি আরও জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তদন্তের মাধ্যমে বিষয়টি নাশকতা নাকি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা—তা যাচাই করা হবে।

মতামত দিন