অপরাধ
ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় মো. ইকবাল হোসেন (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি লন্ড্রির দোকানে কাজ করতেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করেই ময়লার গাড়িটি ইকবালকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ইকবালের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামে। তিনি পরিবারসহ যাত্রাবাড়ীতেই ভাড়া বাসায় থাকতেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সিটি করপোরেশনের গাড়িটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইকবালের বড় ভাই তরিকুল ইসলাম ফারুক বলেন, “আমার ভাই প্রতিদিনের মতো গতরাতেও কাজ শেষে বাসায় ফিরছিল। কলাপট্টি এলাকায় পৌঁছাতেই করপোরেশনের গাড়ি এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ও মারা যায়।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

মতামত দিন