অপরাধ
ছবি: সংগৃহীত

১২ লাখ টাকার চুক্তিতে পরিকল্পিত ভাবে সালমান শাহকে হত্যা করায় শাশুড়ি।

নিজেস্ব প্রতিবেদক:

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাতটি ছিল এক নির্মম, পরিকল্পিত হত্যার রাত— এমন দাবি করেছেন সালমান শাহ হত্যা মামলার ১১ নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ। দীর্ঘ ২৯ বছর পর অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপান্তরিত হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে তার ১৯৯৭ সালের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি।

সেই জবানবন্দিতে রেজভী বলেন,
“আমরা সালমান শাহকে হত্যা করেছি। ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছিল। হত্যায় সামিরা ও তার পরিবারসহ আরও অনেকে জড়িত ছিলেন। আমি নিজেও সেই ঘটনার অংশ ছিলাম।”

রেজভীর দাবি, সালমান শাহকে হত্যা করা হয়েছিল ১২ লাখ টাকার চুক্তিতে। এই চুক্তি করেছিলেন নায়কের শাশুড়ি লতিফা হক লুসি। ওই পরিকল্পনায় ছিলেন খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদও।

তার জবানবন্দি অনুযায়ী, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বারে ডন, ডেভিড, ফারুক, জাভেদ, রেজভী, ছাত্তার ও সাজু নামে আরও দুজনের মধ্যে বৈঠক হয়। সেখানে ফারুক ২ লাখ টাকা বের করে জানায়, এই টাকা দিয়েছেন সামিরার মা। সালমান শাহকে ‘শেষ করার’ জন্য মোট ১২ লাখ টাকা দেওয়া হবে। পরে আরও ৪ লাখ টাকা আনা হয় এবং ঠিক হয়— কাজের আগে ৬ লাখ, কাজের পরে ৬ লাখ টাকা। এরপরই প্লাস্টিক দড়ি, সিরিঞ্জ ও রিভলবারসহ হত্যার প্রস্তুতি নেয় তারা।

রেজভীর বর্ণনা অনুযায়ী, সেদিন রাত আড়াইটার দিকে ডন, ডেভিড, ফারুক ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই যান সালমান শাহর বাসায়। ঘুমন্ত সালমানের ওপর ঝাঁপিয়ে পড়েন তারা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সালমান শাহর স্ত্রী সামিরা, তার মা লতিফা হক লুসি ও আত্মীয়া রুবি।

রেজভীর দাবি, সামিরা সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করে ফেলেন। পরে জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। তখন আজিজ মোহাম্মদ ভাই সালমানের শরীরে ইনজেকশন পুশ করার নির্দেশ দেন। সালমান শাহকে হত্যা করার পর তার মরদেহ সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। এত বছর ধরে তদন্ত কমিটিগুলো ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করলেও পরিবার তা মেনে নেয়নি। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

এই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ

মতামত দিন