অপরাধ
ছবি: সংগৃহীত

স্ত্রী ও পরকীয়ার প্রেমিকের হাতে স্বামী খুন, রহস্য ফাঁস করল কন্যাসন্তান।

নিজেস্ব প্রতিবেদক:

গাইবান্ধায় পরকীয়ার কারণে স্বামী ইকবাল হোসেনকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী হ্যাপি আক্তার ও প্রেমিক রুবেল মিয়ার বিরুদ্ধে। ঘটনা প্রকাশ পায় নিহতের সাত বছরের মেয়ে লিমার মাধ্যমে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কূপতলা ইউনিয়নের স্কুলের বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইকবালের পরিবার জানিয়েছে, প্রায় ১৫ বছর আগে হ্যাপির সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক কন্যাসন্তান লিমা (৭)।

পরিবারের অভিযোগ, হ্যাপি দীর্ঘদিন ধরে রুবেল মিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। সোমবার (২০ অক্টোবর) রাতে ভাড়া বাসায় স্বামী ইকবালের সঙ্গে হাতাহাতির এক ঘটনার পর হ্যাপি ও রুবেল মিলে তাকে হত্যা করেন। পরদিন মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে আসার সময় লিমা ঘটনাটি ফাঁস করে।

সদর থানার ওসি মো. শাহীনুল ইসলাম তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হ্যাপিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। স্বজন ও এলাকাবাসী হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

মতামত দিন