অপরাধ
ছবি: সংগৃহীত

জমি নিয়ে বিরোধে ভাবিকে হত্যা,দেবর গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের কারণে নিজের ভাবিকে হত্যার মামলায় অভিযুক্ত দেবর কমল চন্দ্র অধিকারীকে আটক করেছে র‌্যাব। বুধবার (২২ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৩ এই তথ্য নিশ্চিত করেছে।

পূর্ববর্তী তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জের পশ্চিম দলিরাম এলাকায় তার বাড়ি থেকে কমলকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, মনকষা গ্রামের কৃষ্ণা রানী রতনের সঙ্গে বিয়ে করেছিলেন।রতনের মৃত্যুর পর জমি সংক্রান্ত বিষয় নিয়ে দেবর কমলের সঙ্গে তার চলমান বিরোধ তৈরি হয়। চলতি বছরের জুলাইয়ে কমল স্যালাইন বা ইনজেকশন প্রয়োগ করে কৃষ্ণা রানীকে হত্যা করেন। ঘটনার পর কৃষ্ণার বাবা পুলিশে মামলা করেন।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার কমলকে বর্তমানে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন