জগন্নাথ শিক্ষার্থী জোবায়েদ হত্যার ঘটনায় ছাত্রী বর্ষার বয়ফ্রেন্ড মাহির গ্রেপ্তার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে হত্যার ঘটনায় মাহির রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে বংশাল থানায় মাহিরের মা তাকে থানায় সোপর্দ করেন।
পুলিশ জানায়, পুরান ঢাকায় টিউশনির পথে জোবায়েদকে হত্যা করা হয়। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, হত্যার পেছনে মূলত প্রেমঘটিত দ্বন্দ্ব রয়েছে। অভিযুক্ত ছাত্রী বর্ষা জানিয়েছে, তার এবং মাহিরের দীর্ঘদিনের সম্পর্ক সম্প্রতি ভাঙার পর মাহির রাগ ও ক্ষোভে জোবায়েদকে হত্যা করেছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বর্ষা ও মাহির ছোটবেলা থেকে পরিচিত। চতুর্থ শ্রেণি থেকে তারা একে অপরকে পছন্দ করত। সম্পর্কের ভাঙনের পর বর্ষা মাহিরকে জানায়, সে জোবায়েদকে পছন্দ করে। এই তথ্য জানতে পেরে মাহির তার বন্ধুদের সঙ্গে মিলে জোবায়েদকে হত্যা করে।
ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে বর্ষা সম্পূর্ণ শান্ত ছিলেন এবং তার মধ্যে কোনো নার্ভাসনেস বা হতাশার চিহ্ন দেখা যায়নি। পুলিশ অনুসন্ধান করেছে, বর্ষার সঙ্গে জোবায়েদের পরিচয় ফেসবুকের মাধ্যমে সীমিত ছিল এবং তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক বা মেসেজ পাওয়া যায়নি।
এর আগে, গত রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে বাসার সিঁড়িতে জোবায়েদকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তৃতীয় তলায় মরদেহ পাওয়া যায়, এবং রাত ১০টা ৫০ মিনিটে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। রাত ১১টার দিকে বর্ষাকে তার বাসা থেকে থানায় আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

মতামত দিন