সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিও গ্রেপ্তার।
ঢাকার সাভারে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ মামলায় প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত দেড়টার দিকে গাজীপুরের কালিগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে শনিবার তার সহযোগী মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলার তৃতীয় আসামি বিপ্লব রোজারিও এখনও পলাতক।
ডিবির কর্মকর্তা জানান, যৌথ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। সাভার মডেল থানার ওসি আরও জানান, মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
ঘটনার সময় ভুক্তভোগী তরুণী নিজেই পুলিশে মামলা দায়ের করেন। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে সোহেল রোজারিওর নাম উল্লেখ করা হয়েছে, সহযোগী হিসেবে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর নাম রয়েছে।

মতামত দিন