অপরাধ
ছবি: সংগৃহীত

রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দোকানিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

পিরোজপুরের মঠবাড়িয়ায় রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে আলম হাওলাদার নামে এক দোকানিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে। ঘটনাস্থল ছিল উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রাম।

নিহত আলম হাওলাদার ৭০ বছর বয়সী, তিনি বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতের সময়ে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে  হত্যা করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ হতে পারে বকেয়া পাওনা টাকা আদায়ের বিরোধ। নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তার বাবাকে হত্যা করা হয়েছে।

মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ঘটনার সাথে জড়িত তিনজনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন