অপরাধ
ছবি: সংগৃহীত

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী কলেজগেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।


নিহত শিক্ষার্থীর নাম জিহাদ (১৮)। তিনি স্থানীয় একটি কলেজের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতের ওই সময় কয়েকজন ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে জিহাদকে আটকে তার সঙ্গে থাকা ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত জিহাদকে টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজনকে আটক করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হত্যায় কারা জড়িত তা শনাক্তে কাজ চলছে। দায়ীদের আইনের আওতায় আনা হবে।”

মতামত দিন