অপরাধ
ছবি: সংগৃহীত

পুরান ঢাকায় জবিয়ের ছাত্রদল নেতা জুবায়েদ ছুরিকাঘাতে নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

পুরান ঢাকার আরমানিটোলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আরমানিটোলার পানির পাম্প গলিতে এক বাসার সিঁড়িতে জুবায়েদের লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি ওই বাসায় টিউশনি করতেন। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

নিহত জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “একজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পুলিশকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।”

মতামত দিন