টাঙ্গাইলে বাসচাপায় দশম শ্রেণির ছাত্রী নিহত,বাসে অগ্নিসংযোগ।
টাঙ্গাইলের নাগরপুরে একটি বাসচাপায় প্রাণ হারালেন নওরীন আক্তার নামে এক স্কুলছাত্রী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকুটিয়া খানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নওরীন পাকুটিয়া বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় থানা সূত্রে জানা গেছে, নাগরপুর থেকে ঢাকাগামী এসবি লিংক পরিবহনের একটি বাস স্কুলের সামনে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাস এবং চালককে আটক করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।
মতামত দিন