ওবায়দুল কাদেরের সহোদরসহ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেফতার।
রাজধানীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।
ডিবি সূত্র জানিয়েছে, আলাদা অভিযানে শাহাদাত হোসেনসহ আরও আটজনকে গ্রেফতার করা হয়। তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ছিলেন।
তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ বা অভিযোগের বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই চলছে।

মতামত দিন