অপরাধ
ছবি: সংগৃহীত

বরগুনায় মাদকাসক্ত চাচা লাঠির আঘাতে ৬ বছরের শিশু নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

বরগুনার তালতলী উপজেলায় ছয় বছরের তাননুর আক্তারকে পিটিয়ে হত্যার অভিযোগে তার চাচা হাবিব খান (২৭)কে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইদুপাড়া গ্রামে ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুটি বাড়ির কাছে দোকান থেকে রুটি কিনতে গিয়েছিল। এ সময় মাদকাসক্ত চাচা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। তাননুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠালে পথেই তার মৃত্যু হয়।

শিশুর বাবা দুলাল খান অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, হাবিব আগে ২০১৫ সালে বড় ভাইয়ের প্রথম স্ত্রীকে জবাই করে হত্যা করে।সেই মামলায় সাত বছর কারাভোগ করেছে। বর্তমানে দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তানকে হত্যা করার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মতামত দিন