জাবিতে র্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী বহিষ্কার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১নং ছাত্র হলে ৫৪ ব্যাচের শিক্ষার্থীদের ওপর র্যাগিংয়ের ঘটনায় ১৬ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ৫৩ ব্যাচের কতিপয় শিক্ষার্থী ৫৪ ব্যাচের শিক্ষার্থীদের ওপর র্যাগিং চালায়।
বহিষ্কৃতদের মধ্যে মো. তানভীর রহমান মুন, মো. আব্দুল্লাহ আল ফাহাদ, আব্দুল্লাহ আল সাঈদ, মো. আবু তালহা রনি, রাজিব শেখ, এস. এম. মাহামুদুন্নবী, মো. আবু সাইদ, জান্নাতুল আদন, আহম্মেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মো. মাহামুদুল হাসান ফুয়াদ, মো. আল হাসিব, মো. আব্দুল্লাহ আল নোমান, মো. রাকিবুল হাসান নিবির, মো. জাহিদুল ইসলাম ও উশান্ত ত্রিপুরা রয়েছেন।
অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে।কমিটির সভাপতিত্ব করবেন মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, সদস্য হিসেবে থাকবেন সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খান এবং ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে ২১ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মতামত দিন