অপরাধ
ছবি: সংগৃহীত

রাজধানীতে নিষিদ্ধ আ:লীগের ৭ জন গ্রেপ্তার,পল্লবীতে অভিযানে আরও ২৬ জন আটক।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে আটক করেছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়, ঝটিকা মিছিলে অংশ নেওয়া ও অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে আটক ব্যক্তিদের নাম, পরিচয় কিংবা কোন স্থান থেকে তাদের ধরা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

এদিকে রাজধানীর পল্লবী এলাকায় শনিবার (১১ অক্টোবর) বিশেষ অভিযানে আরও ২৬ জনকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রের বরাতে জানা যায়, এলাকাজুড়ে দিনভর অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন অপরাধচক্রে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— মো. বিপ্লব (৩০), শহিদুল ইসলাম (২৮), শাওন (১৯), সাগর (২৩), সোহেল (১৮), শরিফ (২৫), আইদিদ (২০), আসিফ হোসেন (৩২), মোস্তাফিজুর রহমান রনি (৩৫), নুরুজ্জামান (৪২), আদিল (৩৭), আবুল হোসাইন রানা (৪৬), সাগর (২০), আমির উদ্দিন (২১), সাব্বির (১৯),কিবরিয়া কাওসার (৩৭), মাইনুদ্দিন হোসেন তৌফিক (২৩), ইমন (২২), আনিসুর রহমান (৩০), শাওন (১৬), শুভ (২৩), উদয় (২৭), গোলাম মোর্শেদ (৩২), সাগর (২৬), ইরাজ হাসান (১৮) ও রাজিব (৩৫)।

অভিযান শেষে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালতে চলমান মামলা রয়েছে। তাদের সবাইকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন