অপরাধ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে নারী গ্রামপুলিশের মরদেহ উদ্ধার, গলায় জখমের চিহ্ন।

নিজেস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরপাড় থেকে আন্না রানী (৩৮) নামে এক নারী গ্রামপুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত আন্না রানী ভরমোহনী মধ্যপাড়া (নিশিপাড়া) গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী এবং সলঙ্গা ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেশ্বর আমিন জানান, স্থানীয়রা সকালে পুকুরপাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। মরদেহের গলায় জখমের দাগ থাকলেও শরীরে অন্য কোনো আঘাতের  চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিক তদন্ত চলছে, পরবর্তী পদক্ষেপ আইন অনুযায়ী নেওয়া হবে।

মতামত দিন