ময়মনসিংহ মুক্তাগাছায় ডোবা থেকে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার।
নিজেস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৭নং ঘোগা ইউনিয়নের হতরপাড়া গ্রামের একটি ময়লাযুক্ত ডোবা থেকে অজ্ঞাত যুবকের (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা বিকেলে ধানক্ষেতের পাশে ভেসে থাকা মরদেহটি দেখে থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানিয়েছেন, মরদেহের বিভিন্ন অংশ পচে নষ্ট হওয়ায় নিহতের বয়স ২৫ থেকে ৩০ বছর অনুমান করা হচ্ছে। তবে পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, দুর্বৃত্তরা কয়েক দিন আগে কোথাও থেকে হত্যা করে মরদেহটি এখানে ফেলে থাকতে পারে। পরিচয় শনাক্তকরণ এবং অন্যান্য আইনি প্রক্রিয়া চলছে।

মতামত দিন