অপরাধ
ছবি: সংগৃহীত

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়েতে তল্লাশি, কেনাকাটায় অনিয়মের অভিযোগে দুদক অভিযান।

নিজেস্ব প্রতিবেদক:

দুদক রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলওয়ে কার্যালয়ে তল্লাশি চালিয়েছে, কেনাকাটায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে। রাজশাহী জেলা কার্যালয়ের তিন সদস্যের সমন্বিত দল বুধবার (৮ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করে।


দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, ২০২১-২২ অর্থবছরে প্রকৃত বাজার মূল্যের তুলনায় অতিমূল্যে জিনিসপত্র কেনার কারণে সরকারের ৩ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৫৫ টাকা ক্ষতির অডিট আপত্তি উঠেছিল। এই অভিযোগের প্রেক্ষিতে তারা সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছেন এবং পর্যালোচনা শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দেবেন।

তিনি আরও জানান, এখনো কিছু কাগজপত্র যাচাই বাকি আছে। তা পর্যালোচনা করেই জানা যাবে মোট কেনাকাটার পরিমাণ। এ কাগজপত্রে রেলের সরঞ্জাম ও পরিচালনার জন্য কেনা বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত আছে।

মতামত দিন