সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ করলো আদালত।
আদালত সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা মোট ৫৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন।
ঢাকার সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ বুধবার (০৮ অক্টোবর) দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জব্দের আওতায় থাকা ৫৬টি হিসাবের মধ্যে রুহুল হকের নামে রয়েছে ৩৯টি, তার আত্মীয় ইলা হকের নামে ২টি এবং জিয়াউল হকের নামে ১৫টি। এই হিসাবগুলিতে মোট অর্থের পরিমাণ দাঁড়াচ্ছে ১৫ কোটি ৪০ লাখ টাকা।
দুদকের পক্ষ থেকে সহকারী পরিচালক এস.এম. রশেদুল হাসান আদালতে এই আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়েছে, রুহুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের ব্যাংক হিসাবগুলিতে সন্দেহজনক লেনদেন করেছেন। এছাড়া, হিসাবগুলো অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বন্ধক রাখার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এসব হিসাব অবিলম্বে জব্দ করা প্রয়োজন বলে আদালত উল্লেখ করেছেন।

মতামত দিন