অপরাধ
ছবি: সংগৃহীত

ফেনীতে অ্যাম্বুলেন্স ব্যবহার করে ডাকাতির চেষ্টা, তিনজন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা আটকাতে  সক্ষম হয়েছে পুলিশ। মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে হাইওয়ে থানা অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।


পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটকরা হলেন—সোনাগাজীর মো. রিফাত (২২), লক্ষ্মীপুরের মো. রাসেল (২৩) ও শাহাদাত (২৪)।

মুহুরিগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকারিয়া জাকির বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা রুজু করা হয়েছে এবং তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযানটি সঠিক সময়ে পরিচালনা হওয়ায় বড় ধরনের অপরাধ রোধ করা সম্ভব হয়েছে।

মতামত দিন